• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ‘স্বপ্নতরী’র ঈদ পুনর্মিলনী


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬, ১১:৪৯
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে সামাজিক সংগঠন ‘স্বপ্নতরী’র ঈদ পুনর্মিলনী ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সংগঠনের বার্ষিক কর্মসূচির আওতায় শহরের খালধার রোড বরফকল মোড়স্থ অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​সংগঠনের সভাপতি ওয়াদুদুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যশোরের ম্যানেজার মোস্তফা মনোয়ার ও প্রিন্সিপাল অফিসার শাহনেওয়াজ আনোয়ার। এছাড়া আরও উপস্থিত ছিলেন সুইড প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক শামিম আরা এবং সালমা আক্তার জুলি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা নূরুল আরিফিন।

​অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন,  "এটি আসলে একটি মহান উদ্যোগ। সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ কিংবা স্পেশাল চাইল্ড, তাদের নিয়ে খুব কম মানুষই ভাবেন। এই অটিজম আক্রান্ত বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, বরং সম্পদ। তাদের মূল ধারায় ফিরিয়ে আনতে এবং স্বপ্নতরীর এই চমৎকার উদ্যোগের সাথে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাই।

​দিনটি উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য তিনটি আকর্ষণীয় ইভেন্টের আয়োজন করা হয়। খেলাগুলোর মধ্যে ছিল— মোরগ লড়াই, বল ছুট এবং বেলুন ফোটানো। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

​স্বপ্নতরী সামাজিক সংগঠনের সভাপতি ওয়াদুর রহমান রানা জানান, ৩৬ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং তাদের ২০ জন অভিভাবককে নিয়ে এই আনন্দের আয়োজন করা হয়। খেলাধুলা ও পুরস্কার বিতরণী শেষে দুপুরে সকল শিশু, অভিভাবক এবং স্বপ্নতরীর কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে এক প্রীতি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে স্বপ্নতরী সংগঠনের অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ শাহীনুর আক্তার মুন্নি, সদস্য আরাফাত সান সাকিব, আরিয়ান ইসলাম শাওন, আবু সালেহ লোটাস, আশরাফুল ইসলাম, তামজীদ আহমেদ হিজল, নূর আল হাসান প্রতীক এবং আফরিদ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।