রামনগরে ১০০ পরিবারের মাঝে জামায়াত নেতার ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬, ১৫:৫০
নিজস্ব প্রতিবেদক
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যশোরের রামনগর ইউনিয়নের সিরাজ সিংগা গ্রামের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৬ মার্চ) ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ১০০টি পরিবারের মাঝে বিশেষ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রামনগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুন্সি নাজমুল হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এবং সার্বিক ব্যবস্থাপনায় এই উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আল মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন মুন্সি নাজমুল হোসেন। এসময় তিনি বলেন, “সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সমাজের অসহায় মানুষের জন্য অনেক কাজ করার সুযোগ আছে। আল্লাহ তায়ালা আমাদের এই ক্ষুদ্র আমল কবুল করুন। আমরা যেন আমৃত্যু মানবতার কল্যাণে কাজ করে যেতে পারি, সেজন্য সকলের কাছে দোয়া কামনা করছি।”
খাদ্য সামগ্রী বিতরণকালে আরও উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি সিনবাদ হোসেন, স্থানীয় মসজিদের ইমাম হাফেজ লিমন হোসেন, বিশিষ্ট সমাজসেবক ফারুক হোসেন, কামরুজ্জামান মোল্লা, রিমন হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেলসহ রমজান ও ঈদের প্রয়োজনীয় বিভিন্ন খাদ্য উপকরণ। জামায়াত নেতার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।
আপনার মতামত লিখুন :