যশোরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২৮
স্টাফ রিপোর্টার :
"অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি" প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে উদযাপিত হয়েছে বিশ্ব মান দিবস। দিবসটি উপলক্ষে আজ বুধবার জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘অমিতাক্ষর’ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএসটিআই যশোরের উপপরিচালক (সিএম) প্রকৌশলী মো. আসলাম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুধীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন এবং একটি উন্নত বিশ্ব গড়ার লক্ষ্যে পণ্যের সঠিক মান বজায় রাখা অত্যন্ত জরুরি। বিশ্বজুড়ে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার নিশ্চিতে বিএসটিআই সহ সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
আপনার মতামত লিখুন :