ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক গ্রেফতার
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২
মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
মনিরামপুরের ভোজগাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক গ্রেফতার হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় মনিরামপুর থানা পুলিশ তাঁকে কুয়াদা বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে।
আব্দুর রাজ্জাক মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি টানা দ্বিতীয় বারের মত ভোজগাতী ইউপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান।
ওসি বলেন, সন্ত্রাস বিরোধী আইনে মামলায় আব্দুর রাজ্জাক চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :