আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে যশোরে র্যালি ও আলোচনা সভা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৩
স্টাফ রিপোর্টার :
‘শিশুদের বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে যশোরে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। আজ সোমবার সকালে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জেলা শিশু একাডেমির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে কালেক্টরেট ভবনের ‘অমিত্রাক্ষর’ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তর যশোরের উপপরিচালক অনিতা মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রুদ্রানী দে, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী জারিফা নুর জাহান এবং পুরাতন কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ফাহমিদা মোস্তফা।
বক্তারা কন্যা শিশুদের সুরক্ষা, শিক্ষা এবং বাল্যবিয়ে রোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :