দ্বিতীয় বিয়ের অভিযোগে আদালতে মামলা
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৭
স্টাফ রিপোর্টার,যশোর:
প্রথম বিয়ের কথা গোপন করে দ্বিতীয় বিয়ের অভিযোগের আসাদুজ্জামান নামে এক ব্যক্তির বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার ঝিকরগাছার পায়রাডাঙ্গা গ্রামের মাহফুজুর রহমান রয়েলের মেয়ে ও আসামির প্রথম স্ত্রী সাবরিনা রহমান রুশা বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামি আসাদুজ্জামান যশোর সদরের মঠবাড়িয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে ।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২৫ সালের ২৪ জুন আসামি আসাদুজ্জামান পারিবারিক ভাবে সাবরিনাকে বিয়ে করেন। বিয়ের সময় গহন ও সংসারের যাবতীয় আসবাবপত্র দেয়া হয় আসাদুজ্জামানকে। কিছুদিন যেতে না যেতে আসামি আসাদুজ্জামান তার স্ত্রীর কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে শারিরীক ও মানসিক নির্যাতন শুরু করেন। ওই বছরের ১০ ডিসেম্বর সাবরিনা যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করায় তার স্বামী তাকে মারপিট করে পিতার বাড়ি পাঠিয়ে দেন।
আসাদ্জ্জুামান তার স্ত্রী খোঁজখবর নেয়া বন্দ করে দেন। পরবর্তীতে সাবরিনার পরিবারের লোকজন খোঁজ নিয়ে জানতে পারেন আসাদুজ্জামান তার গ্রামের এক মেয়েকে বিয়ে করে সংসার করছে। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।
আপনার মতামত লিখুন :