• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে পাঁচ মাদকসেবীর জেল-জরিমানা


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬, ৬:০৫
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর প্রতিনিধি:

যশোরের অভয়নগরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের পৃথক অভিযানে মাদক সেবন ও কারবারের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশ টাকা করে অর্থদন্ড প্রদান করেন। 

মঙ্গলবার (৫ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত বিচারক অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্ত পাঁচজন হলেন, উপজেলার কোটা গ্রামের আসলাম খানের ছেলে সবুজ খান (২৮), গুয়াখোলা গ্রামের মৃত সাহাবুদ্দিন শেখের মেয়ে সখিনা বেগম (৫০), নওয়াপাড়া গ্রামের মৃত আব্দুল খালেক হাওলাদারের ছেলে সান্টু হাওলাদার (৩৭), একই গ্রামের কলোনী মাদরাসা এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে সাইফুল ইসলাম (৩০) ও গুয়াখোলা গ্রামে সোহেল খার ছেলে রাসেল খা (২৬)। 

যশোর জেলা মাদবদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রাফিজা খাতুন জানান, উপজেলার কোটা, গুয়াখোলা ও নওয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে চারজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। 
 
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক চারজন এবং অভয়নগর থানা পুলিশ কর্তৃক একজন মোট পাঁচজন মাদকসেবীকে জেল-জরিমানা করা হয়েছে। 
      
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক পাঁচজন মাদকসেবীকে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশ টাকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে।’