• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় ফিলিং স্টেশনের নজেলম্যান নিহত, আহত ২


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬, ০৮:৪২
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে নাঈম হোসেন (২০) নামে ফিলিং স্টেশনের এক নজেলম্যান ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে বৃষ্টির ভেতর যশোর-চুকনগর সড়কের ফকিররাস্তা নামক এলাকায় ওই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। নিহত নাঈম হোসেন উপজেলার কমলাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। এ সড়ক দুর্ঘটনায় আরও দুই যুবক আহত হয়েছেন। তারা হলেন-উপজেলার কমলাপুর গ্রামের মিন্টু রহমানের ছেলে রায়হান হোসেন (১৯) ও সোহরাব হোসেনের ছেলে রিফাত হোসেন (২০)। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। আহত ওই দুই যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এলাকাবাসী জানায়, বুধবার রাত ১০টার দিকে মোটরসাইকেল যোগে তিন যুবক যাওয়ার পথে ফকিররাস্তা নামক এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক কেশবপুর ফিলিং স্টেশনের নজেলম্যান নাইম হোসেন ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গে থাকা দুই যুবকের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগে মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে রাতেই হাসপাতালে নেওয়া হয়।

এ ব্যাপারে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, মৃত অবস্থায় নাঈম হোসেনকে হাসপাতালে আনা হয়। আহত ওই দুই যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।