• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

​যশোরে সচেতন নারী সমাজের মানববন্ধন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬, ১৩:৪০
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যের নারী ঘটিত কেলেঙ্কারি এবং সারাদেশে অব্যাহত নারী নির্যাতন, শিশু ধর্ষণ ও শিশু হত্যার প্রতিবাদে যশোরে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২২ জুলাই) বিকেলে শহরের চৌরাস্তা মোড়ে ‘সচেতন নারী সমাজ, যশোর’-এর উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির এমন নৈতিক স্খলন কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। একই সঙ্গে বর্তমানে সারাদেশে নারী ও শিশুদের ওপর যে হারে সহিংসতা ও নির্যাতন বাড়ছে, তা অত্যন্ত উদ্বেগজনক ও আশঙ্কাজনক।

বক্তারা অবিলম্বে অভিযুক্ত সংসদ সদস্যসহ সারাদেশে নারী ও শিশু নির্যাতনের সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

চৌরাস্তা মোড়ে ঘণ্টা বাপী মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, রাশেদা রহমান, শামসুন নাহার পান্নাসহ ‘সচেতন নারী সমাজ’-এর জেলা নেতৃবৃন্দ এবং যশোরের বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।