মহিলা জামায়াতের ভোট সংগ্রহে বাঁধা প্রদানের প্রতিবাদে যশোর শহরে বিক্ষোভ
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:০৯
স্টাফ রিপোর্টার, যশোর:
মহিলা জামায়াতের কর্মীদের ভোট সংগ্রহে বাঁধা প্রদান ও লাঞ্চিত করার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। বৃহস্পতিবার বিকেলে ৬নং ওয়ার্ড মহিলা বিভাগের উদ্দ্যোগে শহরের চাঁচড়া ডালমিল থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের রায়পাড়া, কয়লাপট্টি, রেলগেট হয়ে প্রেসক্লাব যশোরে গিয়ে শেষ হয়। যশোর জেলা মহিলা বিভাগের সহকারি সেক্রেটারি খাদিজাতুন তাহেরার নেতৃত্বে মিছিলে পাঁচ শতাধিক মহিলা নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে প্রেসক্লাব যশোরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, যেখানে বাধা সেখানে সেখানে প্রতিরোধ, তবে আমরা প্রতিহিংসার রাজনীতি করবো না। আমরা সকলকে ভালো ভাষায় জবাব দিতে চায়। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমারা সবাই সাহসিকতার সাথে ভোট কেন্দ্রে যাবো এবং বিজয় অজর্ন করে ঘরে ফিরবো।
সমাবেশে বক্তব্য রাখেন শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসামইল হোসেন, সেক্রেটারি ইমরান হুসাইন, শহর শাখার সহকারী সেক্রেটারি মানসুরা আক্তার ইতি, এনসিপি জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক সালমা আক্তার আশা, রওশনারা খাতুন, মঞ্জুয়ারা খাতুন প্রমুখ।
আপনার মতামত লিখুন :