• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

মেসির হ্যাটট্রিক, প্রতিপক্ষকে উড়িয়ে দিল ইন্টার মায়ামি


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬, ০৪:১২
ছবির ক্যাপশন: ad728

স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের আর মাত্র ১ মাস বাকি। এর আগে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। সিনসিনাটির বিপক্ষে হ্যাটট্রিক করে বড় জয় এনে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৪ মে) সিনসিনাটিকে তাদের মাঠে ৫-৩ গোলের হারিয়েছে ইন্টার মায়ামি।

এদিন ম্যাচের শুরুতে রদ্রিগো ডি পলের একটি পাস সিনসিনাটির ডিফেন্ডার মাতিয়াস মিয়াজা ক্লিয়ার করার চেষ্টা করেন। কিন্তু সেই বল ঠিকমতো দূরে না গিয়ে মেসির গায়ে লেগে জালে ঢুকে পড়ে। এ থেকেই ইন্টার মায়ামি এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

এরপর ম্যাচে ফেরে সিনসিনাটি। তারা একবার সমতা ফেরানোর পর আবার ২-১ ব্যবধানে এগিয়ে যায়। সেই চাপের মুহূর্তেই আবারও জ্বলে ওঠেন মেসি। 

রদ্রিগো ডি পল পেনাল্টি বক্সের ভেতরে তাকে বল বাড়ান, আর ঠাণ্ডা মাথায় ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচে সমতা ফেরান তিনি। তবে প্রতিরোধ গড়ে ম্যাচে ফেরে সিনসিনাটি। তারা ৩-২ ব্যবধানে আবারও এগিয়ে যায়। 

এরপর মেসি ডান দিক থেকে বল বাড়ান মাতেও সিলভেত্তির দিকে, যিনি দারুণভাবে কাট করে ভেতরে ঢুকে গোল করে ম্যাচ ৩-৩ করেন। সমতা ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বদলে যায়। জার্মান বের্তেরামে গোল করে ইন্টার মায়ামিকে ৪-৩ ব্যবধানে এগিয়ে দেন। 

তবে ম্যাচের শেষ ভাগে মাতেও সিলভেত্তির পাস থেকে পেনাল্টি বক্সে সুযোগ পেয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি, নিশ্চিত করেন ৫-৩ জয়।

এই হ্যাটট্রিকটি ছিল মেসির ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক। ১১৫৩ ম্যাচে তার গড় দাঁড়িয়েছে প্রতি ১৮.৯ ম্যাচে একটি হ্যাটট্রিক, যা তাকে ফুটবল ইতিহাসের অন্যতম ধারাবাহিক গোলমেশিন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তবে হ্যাটট্রিক সংখ্যায় তিনি এখনও পিছিয়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর থেকে, যার ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬৬টি হ্যাটট্রিক রয়েছে।

এই পারফরম্যান্সে নতুন এক মাইলফলকে পৌঁছে যায় মেসি। এই গোলগুলোর মাধ্যমে তার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়ায় ৯১০-এ। চলতি মৌসুমে ১২ ম্যাচে ১২ গোলের সমান রেকর্ডে পৌঁছান, যা তার ধারাবাহিক ফর্মেরই প্রমাণ।