• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষক সেলিম রেজার


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬, ০৪:৩৮
ছবির ক্যাপশন: ad728

নিজেস্ব প্রতিনিধি:

যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় সেলিম রেজা নামে এক স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে সদর উপজেলার হাশিমপুর বাজার এলাকায় আহার পল্লি রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম রেজা বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের বাসিন্দা। তিনি লুৎফর রহমান ও আনোয়ারা বেগমের ছেলে এবং লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার সকালে তিনি মোটরসাইকেলযোগে যশোর থেকে কর্মস্থল লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেয়। সকাল ৭টা ২০ মিনিটে হাশিমপুর বাজারে আহার পল্লি রেস্টুরেন্টের সামনে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি অজ্ঞাত ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়লে ট্রাকটির চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মর্মান্তিক মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্নের উদ্যোগ নেয়। একই সঙ্গে ঘাতক ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানা গেছে।

সেলিম রেজার আকস্মিক মৃত্যুতে লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন সৎ, দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ শিক্ষককে হারিয়ে শিক্ষা অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে শোক প্রকাশ করেছেন তাঁর সহকর্মীরা।

এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা ঘাতক ট্রাকচালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।