অভয়নগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু, সহকর্মী আহত
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬, ০৪:০৮
অভয়নগর প্রতিনিধি:
যশোরের
অভয়নগরে ট্রাকের ধাক্কায় তারেক মল্লিক (২৬) নামে এক মোটরসাইকেল চালকের
মৃত্যু হয়েছে। এ ঘটনায় শান্ত ইসলাম (৩০) নামে নিহতের সহকর্মী আহত হয়েছেন।
রবিবার (১২ জুলাই) রাত ১০ টার দিকে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা
গ্রামে শংকরপাশা জামে মসজিদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারেক
মল্লিক উপজেলা চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের বাচ্চু মল্লিকের ছেলে। আহত
শান্ত ইসলাম শংকরপাশা গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তারা দুইজন নওয়াপাড়া
বাজারের একটি সার ও কয়লা আমদানিকারক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী
ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ১০টা দিকে শ্রীধরপুর ইউনিয়ন বিএনপি নেতা
মরহুম ইদ্রিস মোল্যার জানাজা নামাজ শেষে দুই যুবক মোটসাইকেল চালিয়ে
শংকরপাশা খেয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। শংকরপাশা জামে মসজিদের সামনে পৌঁছালে
দ্রুত গতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা মেরে পালিয়ে যায়। এ
সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল চালকের মৃত্যু হয় এবং
তার সঙ্গে থাকা অপর আরোহী যুবক আহত হন। পরে এলাকাবাসীর সহযোগিতায় আহত
যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ
ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন,
‘খবর পাওয়ার পর দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিকে
হাসপাতালে ভর্তি করা হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাক আটকে পুলিশি অভিযান অব্যাহত
রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :