• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে বাস-ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ১


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬, ১৩:১৭
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোর সদর উপজেলার চুরুমনকাটি ইউনিয়নের আব্দুলপুর বাজার এলাকায় বাস ও মোটরভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২২ জুন) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান (৪০) চৌগাছা উপজেলার মাটচাকলা গ্রামের জামাত আলীর ছেলে। গুরুতর আহত খোকন (৫০) একই গ্রামের খায়রুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজুর রহমান ও খোকন একটি মোটরভ্যানে করে যশোর শহরের দিকে যাচ্ছিলেন। পথে আব্দুলপুর বাজারের সামনে পৌঁছালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বাসের সঙ্গে তাদের বহনকারী মোটরভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে মোটরভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা দুই যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন।

অপর আহত খোকনকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
এ দুর্ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।