• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ১০ দলীয় জোট গণভোটের জন্য হ্যাঁ পক্ষে প্রচার-প্রচারণা চালানো সিদ্ধান্ত


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৭
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোরে শুক্রবার সকালে ১০ দলী জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর, যশোর ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে জেলা কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে নিম্নাক্ত সিদ্ধান্ত গৃহীত হয়। সংসদ নির্বচনে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার পাশাপাশি গণভোটের জন্য হ্যাঁ পক্ষে ভোট দিতে প্রচার-প্রচারণা চালাতে হবে।
নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়। নির্বাচন পরিচালনা কমি্টির সমন্বয়ক অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দীকী (জামায়াত) যুগ্ম সমন্বয়ক মাসুম বিল্লাহ, (বি কে এম) নুরুজ্জামান (এন সিপি) সদস্য হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ (কে এম), রেজাউল করিম (বিডি), অধ্যক্ষ ইয়ামিনুর রহমান (এবি পার্টি)। সভাপতির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, সুন্দর একটি বাংলটদেশ গড়তে হলে সকলে ঐক্যব্ধ হয়ে ভোটের মাঠে নামতে হবে। চাদাবাজী, দখলদারি, মাদক ও দুর্নীতি মুক্ত দেশ গড়তে ১০ দলীয় প্রার্থীদের বিজয়ী করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন, যশোর-৩ আসনে ১০ দল সমর্থীত ও জামায়াত মনোনীত প্রার্থী ভিপি আব্দুল কাদের, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের সহ-সভাপতি বেলায়েত হোসেন, এনসিপির জেলা আহবায়ক নুরুজ্জামান, এবিপার্টির জেলা আহ্বায়ক এয়ামিনুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দীকী, সহকারি সেক্রেটারি গোলাম কুদ্দুস, জেলা প্রচার সম্পাদক শাহানুদ্দীন বিশ্বাস, দপ্তর সম্পাদক নুর-ই-আলী নূর মামুন, শিক্ষা সম্পাদক আবুল হাশিম রেজা প্রমুখ।