যশোরে মহিলা জামায়াত কর্মীদের শীলতাহানি ও হামলার ঘটনা ঘটেছে
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৭
স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার ০১নং হৈবতপুর ইউনিয়নের মিরা লাউখালী গ্রামে মহিলা জামায়াতে কর্মীদের শীলতাহানি ও হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ঐ এলাকায় জামায়াতে ইসলামীর একদল নারী কর্মী নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন । এ সময় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুলের নেতৃত্বে হামলা চালানো হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, হৈবতপুর ইউনিয়নের মিরা লাউখালী গ্রামে মহিলা জামায়াতে কর্মীরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় রফিকুলের নেতৃত্বে কিছু লোক তাদেরকে অকথ্য ভাষায় গালিগলাজ করে এবং শীলতাহানি করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তাদের সাথে বাকবিতন্ডে ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় জামায়াত ও শিবিরের পুরুষ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করেন।
হৈবতপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
আপনার মতামত লিখুন :