কেশবপুরে ৩১ অক্টোবরের লং মার্চ সফল করতে জামায়াতের মতবিনিময় সভা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬, ০৮:২৮
স্টাফ রিপোর্টার :
আসন্ন ৩১ অক্টোবরের লং মার্চ কর্মসূচি সফল ও বাস্তবায়নের লক্ষ্যে যশোরের কেশবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে পৌর জামায়াতের কার্যালয়ে উপজেলার বিভিন্ন স্তরের ও সকল ইউনিয়নের দায়িত্বশীলদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
যশোর ৬ আসনের সাংসদ সদস্য ও কেশবপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোক্তার আলী এমপির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর ৪ আসনের সাংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি বিলাল হোসাইন, আরশাদুল আলম, উপজেলা নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি তবিবুর রহমান, পেশাজীবী থানার সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান। এছাড়া উপজেলা কর্মপরিষদের সদস্যবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের আমির ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আগামী ৩১ অক্টোবরের লং মার্চ কর্মসূচিকে সফল করতে তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। একই সাথে দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে সংগঠনের ঘোষিত ৭ দফা দাবির গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়।
আপনার মতামত লিখুন :