অভয়নগরে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দের পর ধ্বংস
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬, ১০:৩৩
অভয়নগর প্রতিনিধি:
যশোরের
অভয়নগরে সরকারি খালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী,
কারেন্ট ও ভেসাল জাল, পাটা জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জাল ও পাটা
জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (২৯ জুলাই) সকাল থেকে
দুপুর পর্যন্ত সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে শুভরাড়া
ইউনিয়নের রানাগাতি খালের তিনটি স্থানে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব
দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার। এ সময় শুভরাড়া ইউনিয়ন
পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার, থানা পুলিশ ও এলাকাবাসী উপস্থিত
ছিলেন।
এ ব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার বলেন,
‘রানাগাতি খালের তিনটি গুরুত্বপূর্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার
মিটার অবৈধ চায়না দুয়ারী জাল, ৩০০ মিটার কারেন্ট জাল, দুটি পাটা ও ৯টি
ভেসাল জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল ও পাটা জনসম্মুখে আগুনে পুড়িয়ে
ধ্বংস করা হয়।’
আপনার মতামত লিখুন :