• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ্’র ১ম মৃত্যুবার্ষিকী পালন


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২২ অগাস্ট ২০২৬, ১৫:১১
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:

যশোরের খ্যাতিমান সাংবাদিক দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ্’র ১ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। 

মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধ পাঠাগার এবং পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। মুক্তিযুদ্ধ পাঠাগারের আয়োজনে সকাল ১০টায় প্রয়াত সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ্’র সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে কারবালা কবরস্থানে তার আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন  সিপিবি যশোর জেলার সভাপতি মাহবুবুর রহমান মজনু, আইইডির ব্যাবস্থাপক বিথিকা সরকার, যশোরের কাগজের সম্পাদক রাকিবুল আলম রাকিব, দৈনিক গ্রামের কাগজের বার্তা সম্পাদক হাবিবুর রহমান মিলন, জনউদ্যোগ যশোরের সদস্য সচিব কিশোর কুমার কাজল, সদস্য সুকান্ত, কবি ও লেখক আলী ইফতেখার উদ দৌল্লা। পাশাপাশি তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিক উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল ও মাদ্রাসার এতিম শিশুদের খাবার প্রদান করা হয়েছে।  

এছাড়া ২৯ আগস্ট বিকেল ৪টায় প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হবে।