যশোরে বাংলাদেশ ব্যাংকার্স এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬, ১৫:৩২
নিজস্ব প্রতিবেদক
যশোরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ব্যাংকার্স এসোসিয়েশন (বিবিএ) যশোর শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের প্রাচ্যসংঘ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে যশোরের বিভিন্ন ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়তের দপ্তর সম্পাদক নূর-ই আলী নুর আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য সাবেক ছাত্রনেতা ভিপি আব্দুল কাদের। পেশাজীবী থানা শাখার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন। আলোচনা সবাই সভাপতিত্ব করেন ডা মোসলেম উদ্দিন।
ইফতারের ঠিক আগ মুহূর্তে দেশ ও জাতির সমৃদ্ধি এবং ব্যাংকিং খাতের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন রাষ্ট্রীয় মালিকানাধীন ও বেসরকারি ব্যাংকের আঞ্চলিক প্রধানগণ, শাখা ব্যবস্থাপক এবং বিবিএ-এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :