মণিরামপুরের মাদক ব্যবসায়ী আনোয়ারা খাতুনকে কারাদণ্ড
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারী ২০২৬, ১১:৩২
নিজস্ব প্রতিবেদক :
ইয়াবার মামলায় মণিরামপুরের নারী মাদক ব্যবসায়ী আনোয়ারা খাতুনকে ২ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মালার অপর দুই আসামিকে খালাস দেয়া হয়েছে। বুধবার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত আনোয়ারা খাতুন মণিরামপুরের চাকলা গ্রামের পালপাড়ার জিয়াউর রহমানের স্ত্রী।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ২৩ রাতে ফেব্রুয়ারি মণিরামপুর থানা পুলিশ মাদক ব্যবসায়ী জিয়াউরের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জিয়া ও মোস্তফা কামাল পলিয়ে গেলেও আটক হয় জিয়াউরের স্ত্রীর আনোয়ারা খাতুন। এ সময় তার স্বীকারোক্তিতে ঘরের একটি ড্রামের ভিতর থেকে একটি কৌটার মধ্যে ২৮০ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় এসআই তোবারেক আলী বাদী হয়ে আটক আনোয়ারাসহ অপর দুইজনের বিরুদ্ধে মণিরামপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় আনোয়ারা ও তার স্বামী জিয়াউর এবং মোস্তফা কামালকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মুন্সি আনিচুর রহমান।
দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আনোয়ারা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ২ বছর সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আনেয়ারা খাতুন জমিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।
আপনার মতামত লিখুন :