ঝিকরগাছায় ভ্যানচালক ইখলাস হত্যা মামলার ২ আসামী গ্রেফতার
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫২
স্টাফ রিপোর্টার :
যশোরের ঝিকরগাছায় ভ্যানচালক ইখলাসকে হত্যার পর লাশ গুমের চাঞ্চল্যকর ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই আসামীকে গ্রেফতারের পাশাপাশি ছিনতাই হওয়া ভ্যানটি উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর এক প্রেস ব্রিফিংয়ে যশোর জেলা পুলিশ এ তথ্য জানায়।
গ্রেফতারকৃতরা হলো— গংগানন্দপুরের মোঃ মেহেদী হাসান (২৯) এবং বিষহরির আশরাফুল আলম (২১)।
পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর ভ্যান নিয়ে বের হয়ে নিখোঁজ হন ইখলাস। পরে ২২ সেপ্টেম্বর গংগানন্দপুর এলাকার কপোতাক্ষ নদী থেকে ৪টি ইট বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। তদন্তে নেমে পুলিশ কোতয়ালী ও ঝিকরগাছা থেকে উক্ত দুই আসামীকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে যে, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে কোমল পানীয়ের সাথে চেতনা নাশক ওষুধ খাইয়ে, গলায় ফাঁস দিয়ে ও পানিতে ডুবিয়ে তারা ইখলাসকে হত্যা করে। আসামীদের দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ভ্যানটি।
আপনার মতামত লিখুন :