মদ খেয়ে মাতলামি, তিন মাতালকে জরিমানাসহ কারাদণ্ড
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬, ১১:১০
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে মদ খেয়ে মাতলামি করার দায়ে দুইজনকে সাত দিনের ও একজনকে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত| এছাড়া তাদেরকে ৩০০ টাকা জরিমানাও করা হয়েছে| বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ড দেন|
দণ্ডপ্রাপ্তরা হলেন, নড়াইল জেলার কালিয়া উপজেলার পেরোলি গ্রামের তকিবর ফকিরের ছেলে আরমান ফকির (২০), একই গ্রামের ˆতয়েবুর মোল্যার ছেলে আপন মোল্যা (১৮) ও খুলনা জেলার তেরখাদা উপজেলার পানতিতা গ্রামের দেলবার শেখের ছেলে ইসরাফিল শেখ (২২)|
ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের শিকদার বাড়ি মোড়ে অভিযান চালানো হয়| এ সময় মদ খেয়ে মাতলামি করার দায়ে আরমান ফকির ও আপন মোল্যাকে সাত দিনের এবং ইসরাফিল শেখকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়| এছাড়া প্রত্যেককে ১০০টাকা করে জরিমানাও করা হয়েছে|
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘মদ পান করে মাতলামি করার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় দুইজনকে সাত দিনের ও একজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে| একই সঙ্গে তিনজনকে জরিমানাও করা হয়েছে|’
আপনার মতামত লিখুন :