৩১৫ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬, ০৮:১৪
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে নিষিদ্ধ পলিথিন ব্যবহার, বিক্রি ও মজুদের অভিযোগে সুকদেব কুমার দত্ত নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় মজুদকৃত প্রায় ৩১৫ কেজি পলিথিন জব্দ করা হয়। সোমবার (২ মার্চ) বিকালে নওয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে জরিমানা ও পলিথিন জব্দের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে নওয়াপাড়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় সুকদেব কুমার দত্তের গুদামে মজুদকৃত ৩১৫ কেজি পলিথিন জব্দ করাসহ তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, ‘পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধন ২০১০) মোতাবেক একজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং প্রায় ৩১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত পলিথিন যশোর জেলা পরিবেশ অধিদপ্তরের রিসোর্স অফিসার সৌমেন মৈত্রর জিম্মায় রাখা হয়েছে।’
আপনার মতামত লিখুন :