• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কেশবপুরে ভেজাল দুধের কারখানায় র‍্যাবের হানা: ৫ জনের কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬, ৬:৫১
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক, যশোর :
পবিত্র রমজান মাসকে সামনে রেখে সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে যশোরের কেশবপুরে গড়ে ওঠা এক বিশাল ভেজাল দুধের কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব। সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলার পাজিয়া গ্রামে পরিচালিত এই বিশেষ অভিযানে ভেজাল দুধ তৈরির অভিযোগে ৫ জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

র‍্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্সের নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে পাজিয়া গ্রামে এই অভিযান চালায়। এসময় কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‍্যাব জানায়, অসাধু চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপাদান ও উপকরণ মিশিয়ে নকল দুধ তৈরি করে আসছিল। আসন্ন রমজানে দুধের বাড়তি চাহিদাকে পুঁজি করে তারা বিপুল পরিমাণ এই বিষাক্ত দুধ বাজারজাত করার পরিকল্পনা করেছিল। তল্লাশি চালিয়ে কারখানা থেকে ভেজাল দুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম ও সরঞ্জামাদি জব্দ করা হয়।

ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোষী সাব্যস্ত হওয়ায় ৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন:
  • রামপ্রসাদ ঘোষ (২৯)
  • বুদ্ধদেব ঘোষ (২৮)
  • অরূপ ঘোষ (২৭)
  • স্বপন ঘোষ (৬৮)
  • পার্থ ঘোষ (১৯)আদালত তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড এবং মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স সংবাদমাধ্যমকে জানান, জনস্বাস্থ্য রক্ষায় র‍্যাবের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। বিশেষ করে রমজানে সাধারণ মানুষ যাতে নিরাপদ খাদ্য পায়, তা নিশ্চিত করতে ভেজাল বিরোধী এ ধরনের ঝটিকা অভিযান জেলাজুড়ে নিয়মিত পরিচালনা করা হবে।