প্রধানমন্ত্রীর যশোর আগমন উপলক্ষে নওয়াপাড়ায় বিএনপির প্রস্তুতি সভা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬, ৬:৩০
নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এই উপলক্ষে আজ সোমবার সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজ এক যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, "দেশনায়ক তারেক রহমানের যশোর সফরকে সফল করতে তৃণমূলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের পর দেশ আজ নতুন এক সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে।
ইউনিয়ন বিএনপির নেতা মশিয়ার রহমান বাবলু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন। সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি সুফিয়া মাহমুদ রেখা।
সভায় বক্তারা বলেন, তারেক রহমানের এই সফর যশোর অঞ্চলের রাজনীতিতে নতুন প্রাণের সঞ্চার করবে। অনুষ্ঠান সফল করার লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে নিয়মিত জনসংযোগ ও প্রস্তুতি অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :