• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

চৌগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬, ১৪:০৪
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোরের চৌগাছায় ‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এই মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করে।ক্ষুদে বিজ্ঞানীরা পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন, রোবটিক্স, স্মার্ট সিটি প্রজেক্ট এবং আধুনিক কৃষি প্রযুক্তির নানা মডেল প্রদর্শন করে।