• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে ভৈরব নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬, ১৩:৪১
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি:
যশোরের অভয়নগরে ভৈরব নদ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ভৈরব নদে জোয়ারের পানিতে কচুরিপানার সঙ্গে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকায় ভেসে আসতে দেখেন স্থানীয়রা। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালে নওয়াপাড়া নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নওয়াপাড়া নৌপুলিশের ইনচার্জ এসআই রনজিৎ সেন জানান, “দুপুরে ভৈরব নদের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকা থেকে আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, জোয়ারের পানিতে মরদেহটি ভেসে এসেছে। দীর্ঘদিন পানিতে থাকায় চেহারা অনেকটাই বিকৃত হয়ে গেছে।”

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।