যবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ইয়ারুল কবীর
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬, ১০:৪৬
নিজস্ব প্রতিবেদক ঃ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. ইয়ারুল কবীর। সোমবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে 'যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১' এর ১০ (১) ধারা অনুযায়ী তাঁকে এই নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. ইয়ারুল কবীরের নিয়োগের মেয়াদ হবে তাঁর যোগদানের তারিখ হতে পরবর্তী ৪ (চার) বছর। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
নিয়োগের অন্যান্য শর্তে বলা হয়েছে:
তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন।
বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
আপনার মতামত লিখুন :