• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর ইনস্টিটিউট নির্বাচন : ১৭ পদে জয়ী ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’, ৩ পদে জয়ী ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৯
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোর ইনস্টিটিউট পরিচালনা পর্ষদের ত্রি-বার্ষিক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেনএ.জেড.এম সালেক স্বপন ও কাসেদুজ্জামান সেলিম ও  নেতৃত্বাধীন ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’। 

২০টি পরিচালনা পদের মধ্যে ১৭টিতে জয় পেয়েছে ব্যালট নং ১-২০ এর ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’। বাকি ৩টি পদে জয়ী হয়েছেন ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’—ব্যালট ২১-৪০—এর প্রার্থীরা।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও যশোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন বেসরকারি ফল ঘোষণা করেন।

সর্বোচ্চ ভোটে বিজয়ী কবি সেলিম

‘সংস্কার ও উন্নয়ন সমিতি’র প্রার্থী কবি কাসেদুজ্জামান সেলিম সর্বোচ্চ ১,৪৮৮ ভোট পেয়ে প্রথম হয়েছেন। ৩,০২৯ জন ভোটারের মধ্যে ২,২৭৭ জন ভোট দেন। ভোটের হার ৭৫.১৭ শতাংশ।

নির্বাচিত ২০ সদস্য : কে কোন প্যানেলের

1 কাসেদুজ্জামান সেলিম প্রাপ্ত ভোট 1,488 প্যানেল- সংস্কার ও উন্নয়ন সমিতি
2 মোঃ রায়হান সিদ্দিকী প্রবাল প্রাপ্ত ভোট 1,171- প্যানেল- সংস্কার ও উন্নয়ন সমিতি
3 এ. জেড. এম সালেক (স্বপন)  প্রাপ্ত ভোট-1,153 প্যানেল- সংস্কার ও উন্নয়ন সমিতি
4 অধ্যাপক মোঃ ইবাদত আলী- প্রাপ্তভোট- 1,136, প্যানেল- সংস্কার ও উন্নয়ন সমিতি
5 সৈয়দ শাহাজাহান আলী (খোকন) 1,133 সংস্কার ও উন্নয়ন সমিতি
6 মোঃ সানোয়ার আলম খান দুলু  প্রাপ্ত ভোট-1,105 প্যানেল- সংস্কার ও উন্নয়ন সমিতি
7 ড. শাহনাজ পারভীন প্রাপ্ত ভোট- 1,101 প্যানেল সংস্কার ও উন্নয়ন সমিতি
8 মোঃ জিল্লুর রহমান- প্রাপ্ত ভোট- 1,091প্যানেল- সংস্কার ও উন্নয়ন সমিতি
9 *মোঃ নাসির উদ্দীন মিঠু* প্রাপ্ত ভোট- 1,070 প্যানেল- *পরিবর্তন ও উন্নয়ন পরিষদ*
10 মোঃ মাহমুদ হাসান বুলু (এ্যাডভোকেট) প্রাপ্ত ভোট 1,068 প্যানেল- সংস্কার ও উন্নয়ন সমিতি
11 শেখ জুলফিকার আলী প্রাপ্ত ভোট- 1,053 প্যানেল সংস্কার ও উন্নয়ন সমিতি
12 মোঃ শাহনেওয়াজ আনোয়ার প্রাপ্ত ভোট- 1,037, প্যানেল- সংস্কার ও উন্নয়ন সমিতি
13 মোঃ এমরান সাদিক প্রাপ্ত ভোট- 1,026 প্যানেল সংস্কার ও উন্নয়ন সমিতি
14 *মোঃ আনিসুজ্জামান পিন্টু*  প্রাপ্ত ভোট-1,006, প্যানেল- *পরিবর্তন ও উন্নয়ন পরিষদ*
15 এস. এম মুস্তাফিজুর রহমান কবির প্রাপ্ত ভোট 995, প্যানেল সংস্কার ও উন্নয়ন সমিতি
16 অ্যাডভোকট মোঃ আবুল কায়েস প্রাপ্ত ভোট 982 প্যানেল- সংস্কার ও উন্নয়ন সমিতি
17 মোঃ আলমগীর হোসেন প্রাপ্ত ভোট 980, পঢানেল সংস্কার ও উন্নয়ন সমিতি
18 মোঃ হাচিনুর রহমান প্রাপ্ত ভোট-979 প্যানেল সংস্কার ও উন্নয়ন সমিতি
19 শাহাবুদ্দিন আহমেদ সাবু প্রাপ্ত ভোট 944 প্যানেল সংস্কার ও উন্নয়ন সমিতি
20 মোঃ হাবিবুর রহমান রুবেল প্রাপ্ত ভোট 866 প্যানেল- *পরিবর্তন ও উন্নয়ন পরিষদ*

 অন্য ২২ প্রার্থীর প্রাপ্ত ভোট*

21 মোঃ নাছিম উদ্দিন খান 861
22 মোঃ মনজুর কাদের মঞ্জু 839
23 অজয় দত্ত 838
24 মোঃ আক্তারুজ্জামান 835
25 শারমিন সুলতানা (সাথী) 823
26 মোছাঃ মমতাজ খাতুন 820
27 চঞ্চল কুমার সরকার 808
28 এস এম তোজাম্মেল হক 726
29 মোঃ ফেরদৌস হোসেন আলমগীর 723
30 মোঃ তরিকুল ইসলাম 716
31 মোঃ আবুল কালাম আজাদ (মামুন আজাদ) 713
32 মোঃ আবুল হাসিম রেজা 712
33 সালমান হোসেন 682
34 মোঃ বদরুজ্জামান 674
35 মোঃ শাহাবুদ্দীন 613
36 মোঃ জাকির হোসেন 586
37 নূর-ই-আলী-নূর-মামুন 543
38 মোঃ শেখ সাদী হ্যাভেন 243
39 মোঃ জুবায়ের হোসেন 238
40 মাহবুবুর রহমান 216
41 এম. নূরুন নবী 182
42 মোঃ হাসেম আলী 170
ফলাফল বিশ্লেষণ

‘সংস্কার ও উন্নয়ন সমিতি’ ১৭টি পদে জয় পেয়ে পরিচালনা পর্ষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’ থেকে নির্বাচিত ৩ সদস্য হলেন— মোঃ নাসির উদ্দীন মিঠু, মোঃ আনিসুজ্জামান পিন্টু ও হাবিবুর রহমান রুবেল।

দুই স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান ২১৬ ভোট ও এম. নূরুন নবী ১৮২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

শান্তিপূর্ণ ভোট

শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টাউন হল চত্বরের ৩টি কেন্দ্রের ৪৫টি বুথে ভোট নেওয়া হয়। গ্রীষ্মের তীব্র দাবদাহ উপেক্ষা করে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দেন।

নবনির্বাচিত ২০ সদস্য আগামী তিন বছর ১৮৫৯ সালে প্রতিষ্ঠিত ১৬৭ বছরের ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট পরিচালনার দায়িত্ব পালন করবেন। পরিচালনা পর্ষদের প্রথম সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে।