যশোরে জন্মাষ্টমী উদযাপনে কাশিমপুর পূজা পরিষদের বিশেষ উদ্যোগ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২১ অগাস্ট ২০২৬, ১৪:৪৬
যশোর প্রতিনিধি:
শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপনের প্রস্তুতি উপলক্ষে যশোরের কাশিমপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টায় কাশিমপুর ইউনিয়নের বিজয়নগর সার্বজনীন কালীমাতা মন্দির প্রাঙ্গণে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কাশিমপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক পোদ্দারের সভাপতিত্বে এবং সহসভাপতি প্রঞ্জয় কুন্ডুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবিন কুমার পাল।
প্রধান অতিথির বক্তব্যে রবিন কুমার পাল বলেন, "প্রতি বছরের মতো এবারও আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিসহ নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হবে। জন্মাষ্টমীর দিন সকাল ১০টায় সবাইকে টাউন হল ময়দানে আনন্দ-উৎসবমুখর পরিবেশে উপস্থিত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেরা পারফর্ম করা দলগুলোর জন্য এবারও বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।"
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সরকার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবলু দাস ও মন্দির সংরক্ষণ সম্পাদক সুব্রত মালাকার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কুমার কুন্ডু। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সুকুমার দে, নিমাই বিশ্বাস, যুগ্ম সম্পাদক অসিত দেবনাথ এবং আইন বিষয়ক সম্পাদক নিখিল সিকদারসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :