• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬, ১৩:৩৫
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :
আগামী ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

পূর্বে নির্ধারিত সূচি অনুযায়ী, ১০ মার্চ প্রধানমন্ত্রীর বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। তবে বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপনির্বাচনের কারণে নির্বাচনকালীন আচরণবিধি ও রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখতে প্রধানমন্ত্রীর এই সফর স্থগিত করা হয়েছে।

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান সাংবাদিকদের জানান, উপনির্বাচন চলমান থাকায় ভোটের আগে প্রধানমন্ত্রী জেলায় কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখেননি। ১০ মার্চের নির্ধারিত সফরটি আপাতত স্থগিত করা হয়েছে এবং পরিস্থিতির সাপেক্ষে পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বগুড়ার সফর স্থগিত হওয়ায় প্রধানমন্ত্রী ওই দিন রাজধানীতেই সময় দেবেন। কড়াইল বস্তিতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে এই মানবিক কর্মসূচির দেশব্যাপী কার্যক্রমের গতি ত্বরান্বিত করবেন তিনি। বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী জানান, এই কার্ডের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।