• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ৫০ পিস ইয়াবাসহ ডিবি পুলিশের জালে এক মাদক কারবারি


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬, ১০:১৮
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক অভিযানে ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ এনামুল হক ওরফে রিপন (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
​সোমবার বিকেলের দিকে কোতয়ালী মডেল থানাধীন শেখহাটি আদর্শপাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

​আটককৃত এনামুল হক ওরফে রিপন যশোর কোতয়ালী থানার শেখহাটি আদর্শপাড়া গ্রামের মৃত ইকরামুল হক মন্টুর ছেলে।
​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা যশোরের এসআই (নিঃ) মোঃ কামাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম সোমবার কোতয়ালী মডেল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলেন। বিকেল ৩টা ১০ মিনিটের দিকে যশোর হাইকোর্ট মোড়ে অবস্থানকালে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শেখহাটি আদর্শপাড়া গ্রামে জনৈক এস এম আসাদুল আলম ঝন্টুর নির্মাণাধীন বিল্ডিংয়ের সামনে পাকা রাস্তার ওপর এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

​সংবাদের সত্যতা যাচাইয়ে ডিবি পুলিশের টিমটি বিকেল ৩টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে জ্যাকেট পরিহিত ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে। এ সময় ডিবি পুলিশ ধাওয়া করে এনামুল হক ওরফে রিপনকে আটক করে।

​পরবর্তীতে তল্লাশি করা হলে আটককৃত রিপন স্বীকার করে যে তার জিন্স প্যান্টের ডান পকেটে মাদক রয়েছে। সেখান থেকে পুলিশ ৫০ পিস কথিত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করে।

​ডিবি পুলিশ জানায়, ধৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জুন, ২০২৬) আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।