যশোরে তিন মাদকসেবীর কারাদন্ড ও ফেনসিডিলসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারী ২০২৬, ১১:৪৭
স্টাফ রিপোর্টার, যশোর:
যশোর শহরের গরীবশাহ মাজার ও রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তিন মাকদেবী ও চৌগাছায় থেকে ৪০ বোতাল উইন রোলেক্সসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেযেছে মাদকদ্রব্য নিয়য়ন্ত্রণ অধিদফতর।
আটককৃতদের মধ্যে শহরের খড়কি এলাকার পলাশ ও সদরের পাগলাদহ গ্রামের হাসান এবং হাশিমপুরের পলাশকে ভ্রাম্যমাণ আদালতের মধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড দেয়া হয়েছে।
অপর আটক ঝিনাইদহ মহেশপুরের মহিলা কলেজপাড়ার মৃত আব্দুর রবের ছেলে তোফায়েল হোসেন।
সূত্রে জানা গেছে, সোমবার শহরের রেল স্টেশন ও গরিব শাহ মাজার এলাকায় অভিযান ওই তিন জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দীন, রেজওয়ান সরদার ও মাকামে মাহমুদ মীম আটককৃতদের আলাদা আলাদ অভিযোগে সাজা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
এছাড়া, চৌগাছার পুড়াপাড়া- আন্দুলিয় সড়কে সন্দেহজনক মোটরসাইকেল থামার সংকেত দিলে পিছন থেকে নেমে একজন পালিয়ে যায়। এসময় চালক তোফায়েলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ বোতল উইন রোলেক্স উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক তোফায়েলসহ পলাতক ব্যক্তিকে আসামি করে চৌগাছা থানায় মামলা করেছেন উপ পরিদর্শক মদন মোহন সাহা। আটক তোফায়েলকে থানা পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
আপনার মতামত লিখুন :