• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে শিক্ষার্থীদের মাঝে প্রাইম ব্যাংক ও আব্দুল গফুর একাডেমির যৌথ উদ্যোগে মৌসুমী ফল বিতরণ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬, ১৪:১৭
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণ ও দেশীয় ফলের সঙ্গে পরিচিত করাতে যশোরের আব্দুল গফুর একাডেমিতে ফল উৎসব ও শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফল বিতরণ করা হয়েছে।
​আজ বুধবার আব্দুল গফুর একাডেমি ও প্রাইম ব্যাংকের যৌথ আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে আব্দুল গফুর একাডেমির অধ্যক্ষ প্রফেসর মো: জিল্লুল বারী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক যশোরের এভিপি (AVP) ও ম্যানেজার মো: সাঈদ হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান বুক ডিপো’র পরিচালক এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি যশোরের সভাপতি জনাব মো: জসিম উদ্দিন খান।

​এ সময় বিদ্যালয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। উৎসবমুখর এই আয়োজনে সকল শিক্ষার্থীদের মাঝে আনারস, কলা, আম, লটকন ও পেয়ারাসহ নানা রকমের পুষ্টিকর দেশীয় মৌসুমী ফল বিতরণ করা হয়।
​ফল বিতরণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আব্দুল গফুর একাডেমির প্রধান শিক্ষক আলমগীর হোসাইন, প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ম্যানেজার শামীমা আক্তার সোমা এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচালক সদস্য নার্গিস আক্তারসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও ব্যাংক কর্মকর্তাগণ।