শিক্ষা প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্র নয়: মোবারক হোসেন
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬, ৬:৫৬
নিজেস্ব প্রতিনিধি:
শিক্ষা প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্র নয়; বরং এটি আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার পবিত্র প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।
শনিবার (২৭ জুন) সকালে যশোর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল-এর সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
দায়িত্বশীলদের উদ্দেশ্যে মোবারক হোসেইন বলেন, সংগঠনের প্রতিটি দায়িত্বশীলকে আদর্শ, তাকওয়া, সততা ও জবাবদিহিতার মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনের আন্দোলনকে আরও বেগবান করতে সর্বস্তরের মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, প্রতিটি দায়িত্বশীলকে জনগণের সুখ-দুঃখের অংশীদার হতে হবে, মানবসেবায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং এমন চরিত্রের অধিকারী হতে হবে, যাতে মানুষ ইসলামের সৌন্দর্য ও সংগঠনের আদর্শের বাস্তব প্রতিফলন দেখতে পায়। সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক ভ্রাতৃত্ব, নিয়মিত যোগাযোগ ও অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনকে সকল কাজের মূল উদ্দেশ্য হিসেবে গ্রহণ করে কুরআন-সুন্নাহর আলোকে ব্যক্তি ও সমাজ পরিবর্তনের আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দীকী, যশোর-৫ আসনের সংসদ সদস্য এ্যাড. গাজী এনামুল হক, জেলা সহকারি সেক্রেটারি বেলাল হোসাইন, গোলাম কুদ্দুস, অধ্যাপক মাওলানা রেজাউল করিম, অধ্যাপক মনিরুল ইসলাম, অধ্যাপক শামসুজ্জামান, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, জেলা অফিস সেক্রেটারি নূর-ই-আলী নূর মামুন, জেলা শিক্ষা সম্পাদক অধ্যাপক আবুল হাশিম রেজা, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, মাওলানা শিহাব উদ্দীন, অধ্যাপক মুনির আক্তার প্রমুখ।
আপনার মতামত লিখুন :