• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

১২ ফেব্রুয়ারি দুর্নীতিবাজদের ‘লাল কার্ড’ দেখানোর দিন: শফিকুর রহমান


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :
 জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়; এটি গত ৫৪ বছর ধরে যারা দেশের মানুষের সঙ্গে প্রতারণা ও দুর্নীতি করেছে, তাদের ‘লাল কার্ড’ দেখানোর নির্বাচন। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধার ডালিয়া পয়েন্টে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুর্নীতিবাজদের প্রতি চরম হুঁশিয়ারি উচ্চারণ করে ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে কোনো আপস করবে না। মুখ দিয়ে হাত ঢুকিয়ে দুর্নীতিবাজদের পেট থেকে চুরির মাল বের করে আনা হবে।” তিনি একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে আসন্ন নির্বাচনে ধানের শীষ ও গণভোটে ‘হ্যাঁ’ চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান।

উত্তরবঙ্গকে অবহেলিত রাখার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “উত্তরবঙ্গ কোনো ‘সৎ মায়ের সন্তান’ নয়। জামায়াত ক্ষমতায় গেলে উন্নয়নের যাত্রা শুরু হবে এই বঞ্চিত অঞ্চল থেকেই।” এই অঞ্চলের কৃষি ও অর্থনীতির চিত্র বদলে দিতে বিশেষ ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।

বক্তব্যে রাজনৈতিক প্রতিপক্ষ দলগুলোর সমালোচনাও করেন আমিরে জামায়াত। বিএনপিকে দীর্ঘদিনের রাজনৈতিক পরিক্রমার পর কিছুটা ‘বিশ্রাম’ নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, দেশের সেবায় এবার জামায়াতকে সুযোগ দেওয়া প্রয়োজন। এছাড়া নারীদের মর্যাদা রক্ষা এবং তরুণদের হাতে আগামীর নেতৃত্ব তুলে দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

মাঘের হাড়কাঁপানো শীত আর কুয়াশা উপেক্ষা করে সকাল থেকেই মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে জনসভাস্থল। বাস, ট্রাক ও নৌকায় চড়ে হাজার হাজার মানুষ তিস্তা হেলিপ্যাড মাঠে সমবেত হন। দুপুর ১টা ৩৫ মিনিটে ডা. শফিকুর রহমান হেলিকপ্টারে সভাস্থলে পৌঁছালে জনতা উচ্ছ্বাসে ফেটে পড়ে। এর আগে সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠেও একটি বিশাল নির্বাচনী সভায় বক্তব্য রাখেন তিনি।