• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দেড় হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণ


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারী ২০২৬, ১১:৩৪
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর :
বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দেড় হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ রবিবার বেলা ১১টায় যশোর টাউন হল ময়দানে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। 
এসময় তিনি বলেন, "তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে এটা ক্ষুদ্র প্রচেষ্টা। বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। আর্তমানবতার সেবায় বিএনপির এই ধারা অব্যাহত থাকবে।
হাড়কাঁপানো শীতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা দেড় হাজার অসহায় নারী, পুরুষ ও শিশুর হাতে নতুন কম্বল তুলে দেওয়া হয়। এর আগে দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলুসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।