যশোরে ৪৬ লাখ টাকার স্বর্ণবার ও নগদ টাকাসহ বিজিবির হাতে পাচারকারী আটক
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬, ১৩:২৭
স্টাফ রিপোর্টার :
যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ৪৬ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের স্বর্ণের বার, মোবাইল ও নগদ টাকাসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।
বুধবার (২২ জুলাই ২০২৬) সকাল সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ আভিযানিক দল নীলগঞ্জ ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত ব্যক্তির নাম মো. সাদিকুর রহমান সুমন (৩৩)। তিনি সাতক্ষীরা সদর থানার নলকুরা লাপসা গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তল্লাশি চালিয়ে সুমনের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ২২০.৪৯ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজারমূল্য আনুমানিক ৪৬ লাখ ২৮ হাজার ৮৫ টাকা। এছাড়া তার কাছ থেকে ৩০ হাজার টাকা মূল্যের ১টি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ২৮৫ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মোট মালামালের সিজার মূল্য ৪৬ লাখ ৬৩ হাজার ৩৭০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাদিকুর রহমান সুমন জানান, তিনি উক্ত স্বর্ণের বার দুটি ঢাকা থেকে উদ্ধার করে যশোর হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সাম্প্রতিক সময়ে দেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ার পর বিজিবির নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালনা করা সম্ভব হয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জব্দকৃত মালামালসহ আটক আ
সামির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :