• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

পায়ে হেঁটে পুরো বাংলাদেশ ভ্রমণে কক্সবাজারের সাদিয়া সুলতানা এখন যশোরে


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬, ৬:১৫
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশসহ সারা বিশ্বে আধুনিক ভ্রমণ এখন অনেকটাই নির্ভরশীল দ্রুতগতির যানবাহনের ওপর—বিমান, বাস, ট্রেন কিংবা ইয়ট। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বেশিরভাগ মানুষই এসব মাধ্যমেই গন্তব্যে পৌঁছাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। আবার কেউ কেউ ভিন্ন স্বাদের খোঁজে সাইকেল, মোটরসাইকেল বা ব্যক্তিগত গাড়িতে দীর্ঘ ভ্রমণে বের হন।


তবে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে পায়ে হেঁটে একটি দেশ ভ্রমণ করা সত্যিই বিস্ময়কর। সেই  সাহসিকতার উদাহরণ তৈরি করছেন কক্সবাজারের চকরিয়ার মেয়ে সাদিয়া সুলতানা। তিনি পায়ে হেঁটে ঘুরে দেখছেন পুরো বাংলাদেশ।

গত ১ জানুয়ারি দেশের সর্বউত্তরের প্রান্ত পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে শুরু হয় তার এই পদযাত্রা। মাঝখানে রমজান ও জাতীয় নির্বাচনের সময় সাময়িকভাবে বাড়ি ফিরলেও, পরে আবার যাত্রা শুরু করেন তিনি।

এ পর্যন্ত ৪২ দিনে যশোরসহ মোট ২৩টি জেলা অতিক্রম করেছেন সাদিয়া। তার এই দীর্ঘ পথচলার গন্তব্য দেশের সর্বদক্ষিণ প্রান্ত টেকনাফ।

পথে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হলেও দেশের মানুষের আন্তরিকতা ও আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন তিনি। সাদিয়ার ভাষ্য, এই ভ্রমণের মাধ্যমে তিনি বাংলাদেশের বিভিন্ন জেলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন। ভবিষ্যতে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্বের সামনে রূপসী বাংলার প্রকৃত রূপ তুলে ধরতে চান তিনি।

শুধু দেশ ভ্রমণেই থেমে নেই তার স্বপ্ন। পূর্বসূরীদের অনুপ্রেরণায় একদিন তিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ Mount Everest জয় করতে চান। পাশাপাশি তিনি একটি সিন্ডিকেটমুক্ত ও নিরাপদ পর্যটন ব্যবস্থা গড়ে তোলার স্বপ্ন দেখেন, যা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরবে। এতে বাড়বে দেশের রাজস্ব, তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ—এমনটাই প্রত্যাশা তার।