• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘দাতাল বাবু’ সহযোগীসহ আটক


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৩ অগাস্ট ২০২৬, ০৮:১৬
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:

যশোরের শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও আরবপুর এলাকার আতঙ্ক হিসেবে পরিচিত মোঃ সাইদুজ্জামান ওরফে দাতাল বাবু (৪৬) এবং তার সহযোগী রতনকে (৪৫) আটক করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

​বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১টার দিকে কোতোয়ালী থানাধীন ঝুমঝুমপুর এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে যশোর উপশহর ফাঁড়ির ইনচার্জ এসআই অলোক কুমার দে (পিপিএম) ও ডিবি এসআই হাদিউজ্জামানের যৌথ দল তাদের আটক করে।

​আটক সাইদুজ্জামান ওরফে দাতাল বাবু আরবপুর বিমানবন্দর সড়ক এলাকার মৃত হাসেম আলীর ছেলে এবং রতন পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার মোরশেদ ইমাম বকুলের ছেলে।
​পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।