• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে ১২৪ জনের জিপিএ-৫, অকৃতকার্য ১১ ​


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১০ অগাস্ট ২০২৬, ১৫:১৯
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মোট ১২৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করেছে।

​বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ২৫৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। প্রকাশিত ফলাফলে ১২৪ জন শিক্ষার্থী সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জন করতে সক্ষম হয়। তবে এবারের পরীক্ষায় বিদ্যালয়টির ১১ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

​যশোরের ঐতিহ্যবাহী এই নারী শিক্ষা প্রতিষ্ঠানে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকবৃন্দ। একই সাথে অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হয়ে পরবর্তীতে আরও ভালো প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।