• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

প্রেসক্লাব যশোরে সাংবাদিকদের জন্য এসি উপহার দিলেন এমপি মোসলেহ উদ্দিন ফরিদ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬, ০৫:২২
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
প্রেসক্লাব যশোর অডিটোরিয়ামে সাংবাদিকদের পেশাগত কাজের সুবিধার্থে দুটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) প্রদান করা হয়েছে। আজ সোমবার (৬ জুলাই) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে যশোর ২ (চৌগাছা- ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদের পক্ষ থেকে এই এসি হস্তান্তর করা হয়।

​নির্বাচনের পূর্বে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে দেওয়া একটি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে তিনি এই উপহার প্রদান করেন। সংসদ সদস্যের পক্ষ থেকে অডিটোরিয়ামের জন্য ‘সিনট্যাক্স’ ব্র্যান্ডের (ইনভার্টার) দুটি এসি দেওয়া হয়েছে।

​হস্তান্তর অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কদ্দুস, জামায়াত নেতা অধ্যাপক আবুল হাশিম রেজা ও জয়নাল আবেদিন।

​প্রেসক্লাব যশোরের পক্ষে এসি গ্রহণ করেন ক্লাবের সহ-সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, শেখ দিনু আহমেদ এবং সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমানসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

​অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পরিবেশগত সুবিধা ও কাজের অনুকূল পরিবেশ বৃদ্ধির ওপর জোর দেন। অন্যদিকে, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি দ্রুত সময়ের মধ্যে রক্ষা করায় প্রেসক্লাব নেতৃবৃন্দ সংসদ সদস্যের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।