• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

গ্রাহক সেবা মাস উপলক্ষে চৌগাছায় ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬, ০৫:১৭
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:
যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল বাজার ইসলামী ব্যাংক পিএলসি আউটলেটে 'গ্রাহক সেবা মাস' উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার আউটলেট প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।

​আউটলেটের স্বত্বাধিকারী মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক পিএলসি চৌগাছা শাখার সম্মানিত ব্যবস্থাপক ড.  মেজবাহ উদ্দিন।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই শাখার সহকারী ব্যবস্থাপক  আব্দুল হান্নান।

সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পাশাপোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবু সাঈদ, মাওলানা আব্দুল কাদের, ডাঃ আব্দুস ছামাদ এবং মোঃ আব্দুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের গ্রাহকবৃন্দ।

​সভায় বক্তারা গ্রাহক সেবার মান আরও উন্নত করা এবং আধুনিক ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে নানামুখী আলোচনা করেন।