• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

মারপিট ও ভাংচুরের অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৪৭
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর:
বাড়ির জিনিসপত্র ভাংচ মারপিটের অভিযোগে ছেলে রুবেল মোল্লার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তার মা। মঙ্গলবার যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকার আজিজুর রহমানের স্ত্রী ও আসামির মা হোসনে আরা বেগম।  এ মামলা করেছেন। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, আজিজুর রহমান মারা যাওয়ার পর তার ছেলে,  মেয়েসহ পরিবারের সদস্যদের অনেক কষ্ট করে পালনপালন করেছেন হোসনে আরা বেগম। ছেলে রুবেল রিকসা চালিয়ে জীবীকা নির্বাহ করতো। সঙ্গদোষে সে নেশায় আশক্ত হয়ে পড়ে। বাড়ির জিনিসপত্র এমনকি বাইরেও চুরি করে বেড়ায় নেশার টাকার জন্য। পরিবারের সকল সদস্য তার জন্য অতিষ্ঠ হয়ে পড়েছে। 
গত ১৫ ফেব্রæয়ারি সকাল ১০ টার দিকে রুবেল নেশা করার জন্য টাকা দাবি করে তার মায়ের কাছে। টাকা না দেয়ায় তার ওপর চড়াও হয়। ঘরের মধ্যে রাখা বিভিন্ন তৈজসপত্র ভাঙচুর করে। তাকে মারপিটে যখম করে। শোকেজে রাখা ২ হাজার টাকা চুরি করে রুবেল। এ সময় তার বোন এগিয়ে আসে তাকেও মারপিট ও ৫ হাজার টাকা দাবি করে। চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে রুবেল খুন করার হুমকি দিয়ে চলে যায়।