• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ভাষণ: নির্বাচন ও সংবিধান সংস্কার নিয়ে বিশেষ ঘোষণা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারী ২০২৬, ৬:১১
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ক গণভোট উপলক্ষে আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া দেশের সাধারণ নির্বাচন এবং সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোটের প্রস্তুতি ও সরকারের অবস্থান সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন তিনি। একইসাথে তিনি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সুষ্ঠু ভোটগ্রহণের বিষয়ে জাতিকে চূড়ান্ত দিকনির্দেশনা দেবেন।

প্রধান উপদেষ্টার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। এ ছাড়া দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং অনলাইন নিউজ পোর্টালগুলোতেও এটি একযোগে প্রচার করা হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি দেশজুড়ে একযোগে জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার সংক্রান্ত গুরুত্বপূর্ণ ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের মাত্র দুই দিন আগে এই ভাষণকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই ভাষণে প্রধান উপদেষ্টা সাধারণ মানুষকে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানানোসহ নির্বাচনকে ঘিরে প্রশাসনের কঠোর অবস্থানের কথা তুলে ধরতে পারেন বলে আশা করা হচ্ছে।