• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ভবিষ্যতে সুবিধাজনক সময়ে বসবে ঢাকা-দিল্লি কনস্যুলার বৈঠক: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৪
ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক:
আগামী সপ্তাহে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্ধারিত কনস্যুলার সংলাপটি স্থগিত করা হয়েছে। তবে দুই দেশের পারস্পরিক সুবিধাজনক সময়ে এই সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারত। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার প্রত্যাশাও ব্যক্ত করেছে দেশটি।

শুক্রবার (১৩ নভেম্বর) দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন।

স্থগিত হওয়া সংলাপ ও দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে জয়সওয়াল বলেন, “ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়। এ ব্যাপারে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বৈঠকও হয়েছে। যার মধ্যে আছে বাণিজ্য, রেলওয়ে, পানিসম্পদসহ অন্যান্য বিষয়।”

ভিসা সংক্রান্ত আলোচনার প্রসঙ্গ টেনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশ ও ভারতের পরবর্তী কনস্যুলার সংলাপ—যেখানে ভিসা ও ভ্রমণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হ