• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ইয়াবাসহ আটক কারবারিকে তিন মাসের কারাদণ্ড


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬, ৬:৩৬
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ইয়াবা ট্যাবলেটসহ আটক সাব্বির ফারাজী সাকিব (২৬) নামে এক মাদক করবারিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত| এছাড়া তাকে ১০০ টাকা জরিমানাও করা হয়েছে| 

রবিবার (৭ জুন) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু এই দণ্ড দেন| দণ্ডপ্রাপ্ত সাব্বির ফারাজী সাকিব উপজেলার একতারপুর গ্রামের মোস্তফা কামাল বাপ্পীর ছেলে| 

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, রবিবার বিকাল ৪ টার দিকে উপজেলার রাজঘাট মাইলপোস্ট এলাকায় অভিযান চালানো হয়| অভিযানের এক পর্যায়ে পৌরসভার বাইপাস সড়ক থেকে চার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি সাব্বির ফারাজী সাকিবকে আটক করে পুলিশ| পরে অপরাধ ¯^ীকার করলে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়| 
        
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘ইয়াবা ট্যাবলেট সেবন ও সংরক্ষণের দায়ে এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে|’