যশোরে চলাচলে অক্ষম রবিউল ও জাহিদাকে আল মামুন ফাউন্ডেশনের হুইলচেয়ার উপহার
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২০ অগাস্ট ২০২৬, ১৪:৪৪
স্টাফ রিপোর্টার :
যশোর শহরের দুই পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইসিস) ও চলাচলে অক্ষম ব্যক্তিকে সাহায্যার্থে এগিয়ে এসেছে আল মামুন ফাউন্ডেশন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এবং ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় তাঁদের উপহার হিসেবে একটি করে হুইলচেয়ার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে রায়পাড়া এলাকার রবিউল ইসলাম এবং চোরমারা দীঘির পাড় এলাকার জাহিদা বেগম—এ দুই বাসিন্দার নিজ বাড়িতে গিয়ে ফাউন্ডেশনের প্রতিনিধিরা এসব হুইলচেয়ার হস্তান্তর করেন।
এ মানবিক উদ্যোগে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী রবিউল ইসলাম। হুইলচেয়ার তুলে দেওয়ার পাশাপাশি তিনি উপহারপ্রাপ্ত পরিবারগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
হুইলচেয়ার বিতরণকালে উপস্থিত ছিলেন আল মামুন ফাউন্ডেশনের উপদেষ্টা আল মামুন শাওন, সভাপতি তানভীর হায়দার তমাল, সাধারণ সম্পাদক শাকির আহমেদ শুভ্র, যুগ্ম সম্পাদক আসলাম শেখ, দপ্তর সম্পাদক রুবেল তরফদার, সদস্য মাহমুদ হাসান চুন্নু, তৌফিকুর রহমান সোহেল, ইকবাল হায়দার, মামুন হোসেন, সামিম কবির ওয়াসিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
এ ছাড়া স্থানীয় ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুরুফুজ্জামান কাঞ্চন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাজাহান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
আল মামুন ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে তারা ধারাবাহিকভাবে মানবিক কার্যক্রম চালিয়ে আসছে এবং আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :