৭২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ অভয়নগরের মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন আটক
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:৩৮
নিজস্ব প্রতিবেদক :
৭২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ অভয়নগরের মাদক ব্যবসায়ী আলমগীর হোসেনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আলমগীর হোসেন অভয়নগরের মহাকাল গ্রামের মৃত মোহাম্মদ আলী খার ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আসামি আলমগীর হোসেনের বাড়িতে অভিযান চালান। এ সময় আলমগীর হোসেনকে আটক ও তার স্বীকারোক্তিতে ঘর থেকে ৭২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে আটক আলমগীরকে আসামি করে অভয়নগর থানায় একটি মামলা করেছেন। থানা পুলিশ আটক আলমগীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
আপনার মতামত লিখুন :